২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের চাকুরির দাবিতে আমরণ অনশন। রবিবার সন্ধ্যা থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশন শুরু করেন চাকুরি প্রার্থীরা। আজ এই আমরণ অনশনের পঞ্চমদিন। তাদের দাবী যতক্ষণ না প্রশাসন তাদের প্রতিশ্রুতি দিবেন ততক্ষন তারা তাদের সিদ্ধান্ত থেকে নড়বেন না।
জানা গিয়েছে, গত সাত বছর ধরে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করেন কিন্তু কোনো ফল হয়নি। তাই এবার তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার অনশন মঞ্চে চাকুরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল ছাড়া সব দলের প্রতিনিধিরা। তারা চাকুরি প্রার্থীদের পাশে থাকার আস্বাস দেন।
অনশনকারী বাপন ঘোষ জানায়, গত ৭ই সেপ্টেম্বর ক্যালকাটা উচ্চ আদালতে একটি নির্দেশনামা জারি করেছিল যে আগামী ২ সপ্তাহের মধ্যে একটি প্যানেলের মধ্য দিয়ে ২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের চাকুরিতে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কিন্তু ৫ মাস পেড়িয়ে যাওয়ার পরও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর বিরুদ্ধে রবিবার সন্ধ্যা থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশনের মাধ্যমে। আজ তার পঞ্চম দিন। এই অনশনে তৃণমূল ছাড়া সমগ্র দলীয় সংগঠনের প্রতিনিধি এসেছিল। তাদের দাবী ন্যায় বিচারের মাধ্যমে তাদের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের চাকুরির সমস্যার সমাধান করা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uCzQUl24Miw